পূজা
সামগ্রী
কিছু ভাই পঞ্চোপচার পূজা নামে অন্য কিছুই বোঝে । আর তাই না
বুঝেই পূজা করে ফেলে । আজ আমি পঞ্চপোচার পূজা বিধি বলছি ।
পঞ্চোপচার পূ্জা
যে পূজায় পাঁচ প্রকারের বস্তু দ্বারা দেব/দেবীকে দেওয়া হয় তাকে
পঞ্চোপচার পূজা বলে ।
১. দ্বীপ জ্বালানো ।
২. আগরবাতি বা ধূপ জ্বালানো ।
৩. চন্দন বা সিন্দুর বা সুগন্ধি
বা আতর দেওয়া ।
৪. ভোগ হিসাবে মিঠাই, বাতাসা,
মিছরি দেওয়া ।
৫. জল দেওয়া ।
এইসব দেওয়া হয় তো সেটা পঞ্চোপচার পূজা বলে । এটা সমস্ত পূজাতে
প্রধান ক্রিয়া বলে ।
এটা প্রত্যেক পূজা পাঠ জপ সাধনাতে অবশ্যই জরুরি ।
এর সাথে দেব/দেবীকে আহবান করা, ওনাকে স্থান দেওয়া, পা ধোয়া,
বস্ত্র দেওয়া এটাকেও পঞ্চোপচার পূজা বলা হয় ।
দশোপচার পূজা
যে পূজায় দশ প্রকারের বস্তু দ্বারা দেব/দেবীকে দেওয়া হয় তাকে দশোপচার পূজা বলে ।
১. পা ধোয়া ।
২. অর্ঘ্য ।
৩. আচমনীয় ।
৪. স্নান করানো ।
৫. বস্ত্র দেওয়া ।
৬. চন্দন বা আতর দেওয়া ।
৭. দ্বীপ জ্বালানো ।
৮. আগরবাতি বা ধূপ জ্বালানো ।
৯. পুষ্প দেওয়া ।
১০. নৈবেদ্য দেওয়া ।
ষোড়শোপচার পূজা
যে পূজায় ষোলো প্রকারের বস্তু দ্বারা দেব/দেবীকে দেওয়া হয় তাকে
ষোড়শোপচার পূজা বলে ।
১. দেব/দেবীকে আহবান করা ।
২. আসন দেওয়া ।
৩. পা ধোয়া ।
৪. অর্ঘ্য ।
৫. আচমনীয় ।
৬. মধুপর্ক দেওয়া ।
৭. স্নান করানো ।
৮. বস্ত্র দেওয়া ।
৯. আভরণ (চন্দন, সিন্দুর, আতর)
দেওয়া ।
১০. দ্বীপ জ্বালানো ।
১১. আগরবাতি বা ধূপ জ্বালানো
।
১২. পুষ্প দেওয়া ।
১৩. নৈবেদ্য দেওয়া ।
১৪. তাম্বুল দেওয়া ।
১৫. প্রার্থনা করা ।
১৬. বিসর্জন দেওয়া ।
অষ্টদশোপচার পূজা
যে পূজায় আঠারো প্রকারের বস্তু দ্বারা দেব/দেবীকে দেওয়া হয় তাকে
অষ্টদশোপচার পূজা বলে ।
১. দেব/দেবীকে আহবান করা ।
২. আসন দেওয়া ।
৩. পা ধোয়া ।
৪. অর্ঘ্য ।
৫. আচমনীয় ।
৬. মধুপর্ক দেওয়া ।
৭. স্নান করানো ।
৮. মালা দান ।
৯. আভরণ (বস্ত্র, চন্দন, সিন্দুর,
আতর) দেওয়া ।
১০. দ্বীপ জ্বালানো ।
১১. আগরবাতি বা ধূপ জ্বালানো
।
১২. পুষ্প দেওয়া ।
১৩. নৈবেদ্য দেওয়া ।
১৪. অন্ন ভোগ দান ।
১৫. তাম্বুল দেওয়া ।
১৬. প্রার্থনা করা ।
১৭. দর্পন ।
১৮. বিসর্জন দেওয়া ।
এইসব
কিছুই দেব/দেবীকে আলাদা আলাদা মন্ত্র দ্বারা পূজা করা হয় এর জন্য প্রাথমিক পূজা বিধির
পোষ্ট দেখুন ।
সুপ্রতিম তন্ত্র শক্তি সাধনা কেন্দ্র
https://supratimtantrashaktisadhanakendra.blogspot.com
দীক্ষার জন্য সম্পর্ক করুন ।
Contact: 7980327001 / 9804582218
No comments:
Post a Comment