*জপের
প্রকার ও সাধনার কিছু নিয়ম*
জপ তিন ধরণের রয়েছে ।
১. মানসিক - যা কেবল মনের মধ্যে হয় জিহ্বাও স্থির থাকে
।
২.উপাংশু - যা আপনার কথা ছাড়া আর অন্য কেউ শুনতে পারে
না বা বুঝতে পারে না, খুবই অস্পষ্ট ।
৩. বাচিক/শব্দ – শব্দ করে কথা বলার মতো যা দূর থেকে
শুনতে পারে ।
কেবল চোখ বন্ধ করে গুরুমন্ত্রই মানসিক জপ করবেন ।
অন্য সমস্ত মন্ত্র খোলা চোখে জপ করা হয়।
আলো বন্ধ থাকবে প্রদীপের আলো যথেষ্ট
এই নিয়মগুলি কেবল সাধনা ও কবচ সিদ্ধ করার সময় করতে হবে, গুরুমন্ত্র
বা নিয়মিত পঞ্চোপচার পূজায় নয়।
সাধনা করার সময় আপনাকে এই চারটি বিধি অনুসরণ করতে
হবে।
১. **ব্রক্ষ্মচর্য পালন করতে হবে
স্বপ্নদোষ হলে কোনো সমস্যা হবে না ।
২. **মদ বা ভাং বা অন্য কোনোরকম
নেশা যা আপনার মস্তিস্ক নিজের আয়ত্তের বাইরে যায় তা করা
যাবে না ।।
৩. **মাছ, ডিম, মাংস, পেঁয়াজ, রসুন এইসব খাওয়া
যাবে না ।
৪. **পুরো সাধনা কাল ওই সাধনা কক্ষের
মাটিতে বিছানা করে ঘুমাতে হবে ।
* যারা সাধনা করবেন তাদের
কিছু প্রয়োজনীয় জিনিস কাছে অবশ্যই রাখতে হবে*
রুদ্রাক্ষ মালা, স্ফটিক মালা, কালো
হাকিক মালা, সবুজ তসবী মালা, জপ থলি, লাল আসন, আসনের কাপড় কালো, হলুদ, সাদা, সবুজ,
রোলি, সুতোর টুকরো, সুগন্ধি আতর, আগরবাতি বা ধূপবাতি, ভোগের জন্য বাতাসা বা মিছরি বা
সাধনার সময় মিঠাই ।
সুপ্রতিম তন্ত্র শক্তি সাধনা কেন্দ্র
Contact: +917980327001 / +919804582218
No comments:
Post a Comment