HTML Slides

Wednesday, April 21, 2021

প্রাথমিক পূজা বিধি / প্রাথমিক পঞ্চপচার পূজন

প্রাথমিক পূজা বিধি


আজ আমি আপনাদের প্রাথমিক পূজা বিধি বলছি । কিছু ভাই পূজা বিধি না জেনেই পূজা বা সাধনা করে

ফল স্বরূপ পূজা বা সাধনা সফল হয় না ।

*বিধি*

১. সর্বপ্রথম স্নান করে শুদ্ধ হয়ে পরিষ্কার কাপড় পরে আসন পাতুন তারপরে আসন একবার প্রনাম করে এই মন্ত্রটি

একবার পড়ে বসে পড়ুন ।

    মন মার মৈদন করু করু মে চকনা চুর ।

    পাঁচ মহেশ্বর আজ্ঞা করো তো বৈঠু আসন পুর ।।

২. বসার পরে পবিত্র করুন, এই মন্ত্রটি দিয়ে বাম হাতে জল নিয়ে তাতে পাঁচটি আঙ্গুল রেখে মন্ত্রটি জপ করুন ।

অপবিত্রঃ পবিত্রো বা সর্ব্বাবস্থাং গতোহপি বা । যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং বাহ্যাভ্যন্তর শুচি । পুনাত পুণ্ডরীকাক্ষায় পুনাত পুণ্ডরীকাক্ষায় পুনাত পু ।

তারপরে মাথার উপর, পূজার উপকরণ জল ছিটিয়ে দিন ।

৩. আবার আচমন করো ডান হাতে জল নিয়ে তিনবার মন্ত্র বলো

কেশবায় নমঃ মাধবায় নমঃ নারায়ণায় নমঃ

ডান আঙুল দিয়ে দু'বার ঠোঁট মুছিয়ে আপনার হাত ধুয়ে নিন

৪. তারপরে তিনবার প্রাণায়াম করুন । এক নাক বন্ধ করে শ্বাস নিয়ে অন্য নাক দিয়ে ছাড়ুন, আবার অপর যে নাক দিয়ে শ্বাস ছেড়েছেন সেই নাক দিয়ে শ্বাস নিয়ে প্রথম যে নাকে শ্বাস নিয়েছেন সেই নাক দিয়ে শ্বাস ছাড়ুন ।

৫.তারপরে মন্ত্র উচ্চারণ করে প্রদীপ জ্বালান ।

জ্যোত জ্যোত মহা জ্যোত সকল জ্যোত জগায়ে তুমকো পূজে সকল সংসার জ্যোত মাতা তু ঈশ্বরী তু হমারী ধরম কী মাতা হম তেরে ধরম কে পুত ।

জ্যোতি পুরুষায় ধীমহি তন্নো জ্যোতি নিরঞ্জন প্রচোদয়াৎ ।


৬.আগরবাতি জ্বালিয়ে দিতে হবে

৭. তারপরে গুরুজীর পূজা করুন

৮. তারপরে গণেশের পূজা করুন

৯. তারপরে ইষ্ট দেব বা দেবীর পূজা করুন

১০. তারপরে কুল দেব বা দেবীর পূজা করুন

১১. তারপরে পিতরো পূজা করুন

১২. তারপরে স্থান দেবতার পূজা করুন

এছাড়াও অন্য দেবতার পূজা বা সাধনা করতে লোকপাল দিকপাল নবগ্রহের পূজা করা উচিত । তারপরে লোকরাজের পূজা করতে হবে যেই লোক থেকে আমরা শক্তির পূজা করছি যেমন অপ্সরার সাধনায় ইন্দ্রের, যক্ষের সাধনায় কুবের । প্রেত সাধনায় প্রেতরাজের পূজা বাধ্যতামূলক ।

*পূজা বিধি*

যার পূজা করা হচ্ছে তার আহবান করুন ডান হাতে চাল ও জল সহিত এই মন্ত্র বলে ---

*অহম্ত্বাম (শ্রী গুরুভ্যো ) আবাহনম করিষ্যৈ ইহগচ্ছ তিষ্ট ইদম আসনম্‌ সমর্পিয়ামি* ।

(***) আপনি জেই গুরু বা দেব বা দেবী যাকে ডাকছেন তার নাম নেবেন । চাল আসন /মাটি/কোনো পাত্রে রাখুন এবং হাত দিয়ে আসনে বসার অনুরোধ করুন ।

২. তারপর গুরু/দেব/দেবীর পা ধোয়ার জন্য ১ চামচ জল নিয়ে কোনো পাত্রে দিয়ে বলুন মহারাজ আপনার পা আমি ধুয়ে দিচ্ছি ।  *ইদম্‌ পাদ্যং জলম সমর্পিয়ামি *

তারপর পরিধানের বস্ত্র হিসাবে কাপড়ের টুকরো বা সূতোর টুকরো দিয়ে বলুন *ইদম্‌ বস্ত্রম সমর্পিয়ামি*

তারপর চন্দন দিয়ে *ইদম্‌ চন্দনম্‌ সমর্পিয়ামি*

তারপর চাল দিয়ে *ইদম্‌ অক্ষতম্‌ সমর্পিয়ামি*

তারপর ফুল/আতর দিয়ে *ইদম্‌ সুগন্ধি সমর্পিয়ামি*

তারপর আগরবাতির দিকে হাত ইশারা করে বলুন *ইদম্‌ ধুপম্‌ ঘ্রহণয়ামি *

তারপর প্রদীপেরর দিকে হাত ইশারা করে বলুন *ইদম্‌ দীপম্‌ দর্শয়ামি *

তারপর মিঠাই/ মিছরি/ বাতাসা দিয়ে *ইদম্‌ নৈবেদ্যম্‌ নিবৈদয়ামি *

তারপর জল দিয়ে *ইদম্‌ পানীয় জলম্‌ সমর্পিয়ামি *

এই ভাবেই স্কাল সন্ধ্যা সব শক্তির ক্রম অনুসারে পূজা করে যান গুরু গণেশ ইষ্ট কুল পিতরো স্থান দেব/দেবীর ।

*পূজা বিসর্জন বিধি*

পূজা সম্পূর্ণ হবার পর দেব/দেবীর বিসর্জন করতে হয় এই বিধি অনুসার । হাতে অল্প একটু চাল নিয়ে নিচের মন্ত্র বলে --

মন্ত্রহীনং ক্রীয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর ।

যন্ত্রপূজিতং মায়া দেবং পরিপূর্ণ তদস্তু মে ।।

আবাহনং ন জানামি ন জানামি বিসর্জনম ।

পূজনম ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর ।।

নিজ মন্দিরম গচ্ছ গচ্ছ পরমেশ্বরা ।

নিজ মন্দিরম গচ্ছ গচ্ছ পরমেশ্বরী ।।

এই মন্ত্র ২ বার বলে চাল মাটিতে রেখে প্রণাম করে নিজের আসনের কোণায় এক চামচ জল ফেলে সেই জল মাথায় দুই বার ঠেকিয়ে উঠে দাঁড়িয়ে পড়ুন । তারপর আসন ভাঁজ করে রাখুন ।


সুপ্রতিম তন্ত্র শক্তি সাধনা কেন্দ্র

দীক্ষার জন্য সম্পর্ক করুন । 

Contact: +917980327001 / +919804582218

ছত্তিশগড়ি গুঞ্চি বিদ্যা: छत्तीसगढ़ी गुंची विद्या

ছত্তিশগড়ি গুঞ্চি বিদ্যা:  छत्तीसगढ़ी गुंची विद्या এখানে " সুপ্রতিম তন্ত্র শক্তি সাধনা কেন্দ্র " দ্বারা প্রদত্ত ছত্তিশগড়ি গুঞ্চ...