মালা
সংস্কার ও প্রাণপ্রতিষ্ঠা করার বিধি
প্রাণ প্রতিষ্ঠা আমাদের জীবনে ধর্মেরও মহত্ত্ব আছে ।
প্রত্যেকের নিজের নিজের ধর্মেও আলাদা আলাদা দেবী দেবতা আছে
।
যার পূজা করা হয় সেই পূজার জন্য মূর্তি মালা যন্ত্র ইত্যাদির
প্রয়োজন হয় এইসব কিছুকে মূর্তি মালা যন্ত্রতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ।
এই দুনিয়াতে সমস্ত কিছু প্রাণহীন নির্জীব ও মৃত হয় ।
যত কিছুই হোক আমাদের শরীরটাও মৃত হয় তবুও কাজ করে চলেছে কারণ
এতে প্রাণ শক্তি আছে যা চৈতন্য শক্তি বলেও জানা যায় ।
কেবল এটাই জাগ্রত, চৈতন্য এবং জীবিত আছে তাই বাকি সব এই জন্য
বেঁচে আছে ঠিক আছে ।
এটাকেই আমরা প্রাণ শক্তি, চৈতন্য শক্তি, চিত শক্তি নামে জানি
। যখন আমরা প্রাণ প্রতিষ্ঠা করি তখন এই প্রান শক্তি বা চেতনা শক্তিকেই ওই বস্তুতে ট্রান্সফার
করি যা ওই বস্তুতে চেতনা এনে দেয় ।
এটা আমাদের প্রাণ শক্তির কারণে হয় । আর ওই বস্তুকে তখন চৈতন্য
বস্তু বলে । মূর্তিতেও এই প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে থাকে । আর তার পূজা পাঠ দ্বারা আমাদের
মনকামনা অতি শীঘ্র পূর্ণ হয়ে যায় ।
যদি এইরকম প্রাণ প্রতিষ্ঠিত মালা দ্বারা জপ করা হয় তো ফল অনেক
গুন বৃদ্ধি পায় ।
যদি এইরকম যন্ত্রকেও প্রাণ প্রতিষ্ঠিত করে নেই তাহলে তার প্রভাব
অনেক গুন বৃদ্ধি পায় ।
প্রাণ প্রতিষ্ঠা করার বিধি দিচ্ছি এর দ্বারা আপনারা যেকোনো
মূর্তি মালা যন্ত্র ইত্যাদিকে চৈতন্য করতে পারবেন যন্ত্রকে, মালাকে বা মূর্তিকে প্রাণ
প্রতিষ্ঠিত করতে পারবেন যাকে চাইবেন ।
সংস্কার করার বিধিঃ
যন্ত্রকে মালাকে মূর্তি ইত্যাদিকে সর্বপ্রথমে দুধ গঙ্গাজল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ।
আপনি চাইলে পঞ্চগব্য দ্বারাও ধুয়ে নিতে পারেন ।
এরপর খুব ভালো করে ধুয়ে মুছে পরিস্কার করে মালাকে প্রাণ প্রতিষ্ঠা করার সময় মালা দুই হাত দিয়ে ধরে মন্ত্র জপ করা উচিত ।
মন্ত্রঃ-
*ॐ সুহংসায় বিদ্যময়ে প্রাণ প্রাণায় ধীমহি, তন্নো জ্যোতি নিরংজনি প্রচোদয়াৎ* ।।
মালার ক্ষেত্রে মালাকে চৈতন্য করার জন্য প্রত্যেকটি দানাতে স্পর্শ করে মন্ত্র জপ উচিত । যন্ত্রের ক্ষেত্রেও যন্ত্রের মধ্যভাগে আঙ্গুল স্পর্শ করে জপ করা উচিত ।
যদি মূর্তি করে থাকেন তাহলে মূর্তির বুকে ডান হাতে স্পর্শ করুন এবং মন্ত্র জপ করুন ।
*ॐ সুহংসায়
বিদ্যময়ে প্রাণ প্রাণায় ধীমহি, তন্নো অমুক জ্যোতি নিরংজনি প্রচোদয়াৎ* ।।
অমুক এর স্থানে ওই দেব/দেবীর নাম বা যেই বস্তু, মালার বা যার স্থাপনা
করছেন তার নাম নিন ।
যেমন ধরুন যন্ত্রের ক্ষেত্রে ওই যন্ত্রের দেব বা দেবীর নাম নিয়ে বলুন ---
*ॐ সুহংসায় বিদ্যময়ে প্রাণ প্রাণায় ধীমহি, তন্নো শিব জ্যোতি নিরংজনি প্রচোদয়াৎ* ।।
যেমন ধরুন শিব লিঙ্গের ক্ষেত্রে --- *ॐ সুহংসায় বিদ্যময়ে প্রাণ প্রাণায় ধীমহি, তন্নো শিব জ্যোতি নিরংজনি প্রচোদয়াৎ* ।।
যেমন ধরুন কালী মূর্তির ক্ষেত্রে --- *ॐ সুহংসায় বিদ্যময়ে প্রাণ প্রাণায় ধীমহি, তন্নো কালী জ্যোতি নিরংজনিপ্রচোদয়াৎ* ।।
রুদ্রাক্ষ মালা হলে --- *ॐ সুহংসায় বিদ্যময়ে প্রাণ প্রাণায় ধীমহি, তন্নো রুদ্রাক্ষ জ্যোতি নিরংজনি প্রচোদয়াৎ, স্ফটিক মালা হলে ---- *ॐ সুহংসায় বিদ্যময়ে প্রাণ প্রাণায় ধীমহি, তন্নো স্ফটিক জ্যোতি নিরংজনি প্রচোদয়াৎ এই ভাবে করতে হবে ।
যত অধিক চৈতন্য করতে চান ততসংখ্যক মন্ত্র জপ করুন এর কোনো নির্দিষ্ট
সংখ্যা নেই আপনি ১০৮, ১০০৮, ১০০০৮ ইচ্ছামত জপ করতে পারেন ।
সম্পূর্ণ জপে আঙুল ওই স্থানেই স্পর্শ থাকবে এবং মনে ভাবনা করবেন
নিজের শরীরের প্রাণ শক্তি আঙুল দ্বারা এর মধ্যে প্রবেশ করে চৈতন্য হচ্ছে ।
তন্ত্র, পূজা পাঠ ভাবনার জিনিস এটা মনে রাখতে হবে ।
শ্রদ্ধা এবং বিশ্বাসের দ্বারা এর ভাব ফল বৃদ্ধি পায় ।
আমাদের শাস্ত্রতে এর মন্ত্র দেওয়া আছে আপনি তার দ্বারাও প্রাণ
প্রতিষ্ঠা করতে পারেন ।
মন্ত্রঃ
*ॐ মনজূস্তিজুস্তময়জস্য বৃহস্পতি যজ্ঞ সমিমং
দধাতু বিস্বে দেবা ইহা মাদয়ংত্যামো প্রতিস্ঠিতঃ
অস্যৈ প্রাণঃ প্রতিষ্ঠিন্তু অস্যৈ প্রাণাক্ষরন্তু চ
অস্যৈ বৈষত্বমর্চায়ৈ মামহেতি চ কশ্চন* ।।
এইভাবেই মন্ত্র জপের সময় মন্ত্রতে ধ্যান এবং একাগ্রতার সাথে
মন্ত্রতেও প্রাণ শক্তি দেওয়া যায় তাহলে মন্ত্রও চৈতন্য হয়ে যায় ।
এইভাবে চৈতন্য মালা দ্বারা জপ করাতেও চৈতন্য মূর্তি এবং চৈতন্য
যন্ত্রকে পূজা করলে চমৎকার অনেক শীঘ্র হয় । আর মন্ত্র অনেক শীঘ্র ফলে ।
সুপ্রতিম তন্ত্র শক্তি সাধনা কেন্দ্র
দীক্ষার জন্য সম্পর্ক করুন ।
Contact: +917980327001 / +919804582218
No comments:
Post a Comment