ছোট
ছোট কাজের জিনিস
সাধনা করার সময় নতুন পুরনো সাধককে অনেক সমস্যার সম্মুখীন হতে
হয় যা খুবই সামান্য ব্যাপার হয়, কিন্তু আমাদের অজ্ঞানতার কারণেই এই সমস্যায় পড়তে হয়
।
এইজন্য এই পোষ্ট মন দিয়ে পড়ুন ।
শীতকালে পূজাতে ঘীয়ের দীপ জ্বালানোর সময় ঠাণ্ডা দীপ জ্বলতে
জ্বলতে বুজে যায় কারণ ঘী জমে যায় । তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য দীপ উছুতে রেখে
ব্যবহার করুন ।
অনেক লম্বা অনুষ্ঠানের ক্ষেত্রে মালা হাতে নিয়ে জপ করার সময়
হাত ধরে আসে বা হাতে ব্যথা শুরু হয়ে যায় । এই সমস্যা থেকে বাঁচার জন্য জপের যে থলি
পাওয়া যায় সেটা ব্যবহার করুন এতে মালা মাটিতে স্পর্শ হবার ভয় থেকে মুক্তি পাওয়া যায়
।
যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে থেকে আন্দাজে অনুষ্ঠানের মোট
সময় অনুমান করে আসনে বসে থাকার অভ্যাস করে নেওয়া উচিত । এতে করে জপের সময় বসে থাকার
কষ্ট অনুভব হবে না ।
কিছু সাধক জপের সময় মন্ত্র ভুলে যায় বা দেখে পড়ে জপ করে, এই
রকমের জপে ফল পাওয়া যায় না । এই সমস্যার থেকে বাঁচার জন্য মন্ত্র খুব ভালো করে মুখস্ত
করেই অনুষ্ঠান শুরু করা উচিত ।
জপের সময় মল-মূত্রের সমস্যা হলে জপ করার ৩ ঘন্টা আগে থেকে জল-খাবার
খাওয়া যাবে না । এমন করলে জপের সময় আলস্য ভাব আসবে না ।
যদি কাউকে দেখতে পাওয়ার কোনো ভয় না থাকে তাহলে জপের সময় জানলা
খোলা রাখুন । কারণ ধূপ, লোবানের ধোঁয়া ঘরের মধ্যে আটকে না থাকে, এতে মিশানো রাসায়নিক
জিনিসের জন্য এলার্জী হয়ে যেতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে, মাথা ঘোরা, বমি ইত্যাদি
হতে পার ।
যতটা পারবেন পূজা সামগ্রী নতুন, টাটকা বাজার থেকে নিয়ে আসা
উচিত । ঘরে থাকা সামগ্রী ব্যবহার করা উচিত নয় ।
সুপ্রতিম তন্ত্র শক্তি সাধনা কেন্দ্র
https://supratimtantrashaktisadhanakendra.blogspot.com
দীক্ষার জন্য সম্পর্ক করুন ।
Contact: 7980327001 / 9804582218
No comments:
Post a Comment