HTML Slides

Sunday, April 25, 2021

হোমের পদ্ধতি

 

হোমের পদ্ধতি

 

আমরা যখন কোনো মন্ত্রের জপ করি তো তার দশাংশ বা ১০% হোম করা হয় ।

এখানে মন্ত্রের দেব/দেবীকে যজ্জ আহুতি দিয়ে সন্তুষ্টি করা হয় ।

কিছু বিশেষ সাধনাতে মন্ত্র জপ পূর্ণ করার পরেই হোম/যজ্ঞ করার বিধান আছে ।

 

হোমের শাস্ত্রীয় বিধি খুবই জটিল যা প্রত্যেকের করা সম্ভব নয় ।

এইজন্য আমি নিজের করা নিয়ম বিধি দিচ্ছি । যে প্রক্রিয়াতে আমি হোম করে আসছি, এতে কোনোরকম কোনো সমস্যা হয় না এবং হোমের পরিপূর্ণ ফল পাওয়া যায় ।

 

বাজার থেকে শুদ্ধ এবং ভালো হবন সামগ্রী নিয়ে আসুন ।

তার মধ্যে গম, চাল, তিল, কর্পূর, ঘী, পঞ্চমেবা যথা পরিমান মিশিয়ে নিন ।

কিছু বিশেষ সাধনাতে সামগ্রীতে বিশেষ কিছু জিনিস মিলাতে হয় । পদ্মফুলের বীজ, দুধ, চিনি ইত্যাদি মিশিয়েও হোম করা হয় ।

কেবল পদ্মফুলের বীজ ও ঘী দিয়ে মা লক্ষ্মী প্রাপ্তির জন্য হোম করা হয় । এতে হবন সামগ্রীর প্রয়োগ করা হয় না । কেবল পদ্মফুলের বীজ ও ঘী দিয়েই হোম করা হয় ।

রাই, লবণ, তেল, লাল লঙ্কা দিয়ে ইত্যাদি দিয়ে উগ্র কাজের জন্য হোম করা হয় ।

সমস্ত সামগ্রী ভালো করে মিশিয়ে নিয়ে একটি পাত্রে রাখুন ।

চাইলে একটা হোমকুণ্ড বানিয়ে নিন । সম্ভব না হলে মাটিতেই চৌকোন করে আম কাঠ যাকে সমিধা বলা হয় তা তৈরী করে নিয়ে বসুন ।

বসার সময় দিক ওইটাই রাখুন যা জপ করার সময় রেখেছিলেন । সমিধা যত পাতলা আর ছোট হবে তত ভালো করে জ্বলবে ।

মাঝে কর্পূর রাখুন । আর সমিধা ভালো করে সাজিয়ে নিন ।

পাশে দ্বীপ, ধূপ বা আগরবাতি যা জ্বালানোর জ্বালিয়ে দিন ।

হাতে চাল ও জল নিয়ে সঙ্কল্প নিন ।

একটি পাত্রে ঘী গলিয়ে রাখুন । ঘী ঢালার জন্য চামচ ব্যবহার করুন ।

কর্পূর জ্বালিয়ে অগ্নি প্রজ্জ্বলন করুন ।

হাতে চাল নিয়ে অগ্নিকে আহবান করুন এবং চাল হোম কুণ্ডে দিয়ে দিন ।

ডান হাতের বৃদ্ধাঙ্গুল, মধ্যমা ও অনামিকা আঙুল দ্বারা একত্রিত করে আহুতি দিতে হয় ।

এরপর সর্বপ্রথম গুরুমন্ত্রের তিনবার আহুতি দিন ।

এরপর নিচে লেখা ক্রমানুসারে সবাইকে তিনবার করে আহুতি দিন ।

ওঁ রিদ্ধি সিদ্ধি সহিতায় শ্রীমন মহা গণাধিপতয়ে নমঃ স্বাহা ।

ওঁ শ্রী ইষ্ট দেবতায়ৈ নমঃ স্বাহা ।

ওঁ শ্রী কুল দেবতায়ৈ নমঃ স্বাহা ।

ওঁ সর্বভ্যো পিত্রভ্যো নমঃ স্বাহা ।

ওঁ গ্রাম দেবতাভ্যো নমঃ স্বাহা ।

ওঁ স্থান দেবতাভ্যো নমঃ স্বাহা ।

ওঁ সর্বভ্যো লোকপালভ্যো নমঃ স্বাহা ।

ওঁ সর্বভ্যো দিকপালভ্যো নমঃ স্বাহা ।

ওঁ নব গ্রহায়ৈ নমঃ স্বাহা ।

ওঁ শ্রী শচী পুরন্ধরভ্যো নমঃ স্বাহা ।

ওঁ শ্রী লক্ষ্মী নারায়ণভ্যো নমঃ স্বাহা ।

ওঁ শ্রী উমা মহেশ্বরভ্যো নমঃ স্বাহা ।

ওঁ শ্রী বাণী হিরণ্যগর্ভভ্যো নমঃ স্বাহা ।

ওঁ শ্রী মাতৃপিতৃচরণ কমলভ্যো নমঃ স্বাহা ।

ওঁ সর্বভ্যো দেবতভ্যো নমঃ স্বাহা ।

ওঁ সর্বভ্যো ব্রাক্ষ্মণভ্যো নমঃ স্বাহা ।

ওঁ রিদ্ধি সিদ্ধি সহিতায় শ্রীমন মহা গণাধিপতয়ে নমঃ স্বাহা ।

এরপর মূল মন্ত্রের যত প্রয়োজন হোম করার দরকার করুন ।

জপের গুনতি করার জন্য মালা বাঁ হাতে নিয়ে ঘোরান ।

মাঝে মাঝে ঘীয়ের আহুতি দিতে থাকুন ।

অগ্নি নিভে গেলে আবারও অগ্নি জ্বালিয়ে আহুতি দিন । নেভা অগ্নিতে আহুতি দেওয়া যাবে না ।

অগ্নি জ্বালানোর জন্য কর্পূর ব্যবহার করুন ।

 

একটি শুকনো গোবরের তৈরী ঘুটে নিয়ে ঘী মাখিয়ে একটু কেটে বা তার মাঝে হবন সামগ্রী, ফল, মিঠাই, পান ও রেখে হাতের কাছে রাখুন ।

পূর্ণ আহুতির সময় নিন্ম মন্ত্র বলে হোম কুণ্ডে দিয়ে দিন ।

*ওঁ পূর্ণ দেব পূর্ণ আহুতি আগম অলখ সুখ শ্রীং হ্রীম স্বাহা*

পাত্রে থেকে যাওয়া বাকী সামগ্রী ও ঘী হোম কুণ্ডে দিয়ে দিন ।

উঠে দাঁড়িয়ে হোমকুণ্ডের পরিক্রমা করুন এবং প্রার্থনা করুন ।

আপনার হোম পূর্ন হল ।

তবুও এটা প্রাক্টিকাল জিনিস গুরুর সামনে থেকে বসে একবার দেখে ভালো করে বুঝে নিন ।  


সুপ্রতিম তন্ত্র শক্তি সাধনা কেন্দ্র

https://supratimtantrashaktisadhanakendra.blogspot.com

দীক্ষার জন্য সম্পর্ক করুন 

Contact: 7980327001 / 9804582218

No comments:

Post a Comment

ছত্তিশগড়ি গুঞ্চি বিদ্যা: छत्तीसगढ़ी गुंची विद्या

ছত্তিশগড়ি গুঞ্চি বিদ্যা:  छत्तीसगढ़ी गुंची विद्या এখানে " সুপ্রতিম তন্ত্র শক্তি সাধনা কেন্দ্র " দ্বারা প্রদত্ত ছত্তিশগড়ি গুঞ্চ...