সংকল্প
*সুপ্রতিম শক্তি সাধনা*
আজ আমি আপনাদের সংকল্পের বিষয়ে জ্ঞান প্রদান করছি এর আবশ্যক
কি এবং এর প্রয়োজনীয়তা কি
যখন আমরা কোনো সাধনা করি তখন আমরা দেব/দেবী কে নিজের নাম, নিজের
ঠিকানা, কত জপ, পূজা, কতদিন ধরে করছি এবং দেব/দেবী কে কি রূপে সিদ্ধ করছি এইসব কিছু
বলার প্রক্রিয়াকে সংকল্প নেওয়া বলে ।
যেমন কিছু সাধক প্রতিদিন এক বা দুই বা পাঁচ মালা জপ করছে তো
যদি আমরা জপ সংকল্প নিয়ে করি তাহলে তার ফল নিশ্চিত রূপে শীঘ্র পাওয়া যায় কিন্তু আমরা
ওই জপ সংকল্প ছাড়াই করি তো সেই ফল কবে কখন পাব তার কোনো নিশ্চয়তা নেই ।
একপ্রকার সংকল্প আছে *ওম্ বিষ্ণু বিষ্ণুবিষ্ণু…* বলে সংস্কৃত
মন্ত্র এটা সকলের করা সম্ভব নয় । অনেকের পক্ষে এত বড় মন্ত্র দ্বারা সংকল্প করা সম্ভব
নয় তাই নিজের শুদ্ধ ভাষাতে সংকল্প করার পদ্ধতি বলছি যা আমি নিজে করি ।
***संकल्प
:
(दाहिने हाथ में जल अक्षत और द्रव्य लेकर निम्न संकल्प मंत्र बोले :)
'ऊँ विष्णु र्विष्णुर्विष्णु : श्रीमद् भगवतो महापुरुषस्य विष्णोराज्ञया प्रवर्त्तमानस्य अद्य श्री ब्रह्मणोऽह्नि द्वितीय परार्धे श्री श्वेत वाराह कल्पै वैवस्वत मन्वन्तरे अष्टाविंशतितमे युगे कलियुगे कलि प्रथमचरणे भूर्लोके जम्बूद्वीपे भारत वर्षे भरत खंडे आर्यावर्तान्तर्गतैकदेशे ---*--- नगरे ---**--- ग्रामे वा बौद्धावतारे विजय नाम संवत्सरे श्री सूर्ये दक्षिणायने वर्षा ऋतौ महामाँगल्यप्रद मासोत्तमे शुभ भाद्रप्रद मासे शुक्ल पक्षे चतुर्थ्याम् तिथौ भृगुवासरे हस्त नक्षत्रे शुभ योगे गर करणे तुला राशि स्थिते चन्द्रे सिंह राशि स्थिते सूर्य वृष राशि स्थिते देवगुरौ शेषेषु ग्रहेषु च यथा यथा राशि स्थान स्थितेषु सत्सु एवं ग्रह गुणगण विशेषण विशिष्टायाँ चतुर्थ्याम् शुभ पुण्य तिथौ -- +-- गौत्रः --++-- अमुक शर्मा, वर्मा, गुप्ता, दासो ऽहं मम आत्मनः श्रीमन् महागणपति प्रीत्यर्थम् यथालब्धोपचारैस्तदीयं पूजनं करिष्ये।''इसके पश्चात् हाथ का जल किसी पात्र में छोड़ देवें।
সর্বপ্রথম নিজের ডান হাতে অল্প চাল ও জল নিয়ে বাম হাত তার নিচে
রাখুন এবং বলুন (যে ইষ্টদেব/দেবী তার নাম) প্রদীপের দিকে তাকিয়ে অগ্নিদেব জলের পাত্রের
দিকে তাকিয়ে জলদেব কে সাক্ষী মেনে শ্রী অমুক (অমুকের স্থানে গুরুজীর নাম) গুরু দ্বারা
প্রাপ্ত অমুক মন্ত্রের (মন্ত্রের উচ্চারণ করে) অমুক প্রাপ্তি (নিজের ইচ্ছা বলুন) এত
মালা (মালার সংখ্যা বলুন যত জপ করবেন) জপ করব ভগবান শিব আমার জপ সফল হোক আমার মনকামনা
পূর্ণ হোক এমন বলে চাল ও জল নিচে মাটিতে ফেলে দিন ।
উদাহরণঃ
আমি ইষ্টদেব ভগবান শিব মাতা পার্বতী অগ্নিদেব জলদেব দশদিক সাক্ষী
মেনে শ্রী হরেশ গুরুজী দ্বারা প্রাপ্ত *ॐ শ্রী লক্ষ্মী…… নমঃ*
মন্ত্র ধন প্রাপ্তির জন্য পাঁচ মালা করছি হে গুরু ইষ্টদেব ভগবান শিব আমার আমার জপ সফল
হোক ধন প্রাপ্তি হোক আমার সকল মনকামনা পূর্ণ হোক ।
তারপর গুরুমন্ত্র এক মালা জপ করে মূল মন্ত্র জপ করুন ।
জপের পর জল চামচে নিয়ে বা হাতে নিয়ে বলুন (যেই দেব/দেবীর জপ
করেছেন তার নাম নিয়ে) অমুক দেব/দেবী আমি যে অমুক গুরু দ্বারা প্রাপ্ত মন্ত্রের যও মালা
(মালার সংখ্যা বলুন) অমুক ইচ্ছার (ইচ্ছা বলুন) জন্য জপ করেছি সেটা আমি আপনাকে সমর্পিত
করছি আপনি এটা স্বীকার করুন আর আমার মনকামনা পূর্ণ করুন (কল্পনাতে জপ দেবতা হলে ডান
হাতে এবং দেবী হলে বা হাতে সমর্পিত করুন) জল মাটিতে ফেলে দিন ।
উদাহরণঃ
হে মাতা লক্ষ্মী আমি যে হরেশ গুরুজী দ্বারা প্রাপ্ত মন্ত্র
ধন প্রাপ্তির জন্য পাঁচ মালা জপ করেছি তা আমি আপনাকে সমর্পিত করছি স্বীকার করুন আমার
মনকামনা পূর্ণ করুন ।
এটা হল প্রতিদিনের সাধনা বিধি
কিন্তু যদি কেউ সিদ্ধি করতে চায় তো সংকল্পতেনিজের নাম ঠিকানা
যোগ করে ওই রূপকে বলতে হবে যেই রূপের সাধনা করতে চাইছি ।
উদাহরণঃ
আমি সুপ্রতিম মণ্ডল এবং নান্না গ্রাম জেলা উত্তর ২৪ পরগনা থেকে
গুরু ইষ্টদেব অগ্নিদেব জলদেব দশদিক ভগবান শিব মা পার্বতী ভগবান বিষ্ণু মা লক্ষ্মী কে
সাক্ষী মেনে ॐ হ্রী্ম…… মন্ত্র দ্বারা উর্বশী অপ্সরাকে প্রেমিকা
রূপে আবাহন পূজা করছি ১১ দিন পর্যন্ত ২১ মালা জপ উর্বশী অপ্সরাকে সিদ্ধি প্রাপ্তির
জন্য করছি ।
জপ করার সময় সর্বদা কাউকে না কাউকে সাক্ষী অবশ্যই করে রাখা
উচিত ।
সংকল্পতে গুরুর নাম জুড়ে নিলে মন্ত্র অখন্ডিত তৎক্ষণাৎ প্রভাবশালী
হয় কারন দেব/দেবী জানতে বুঝতে পারে এই মন্ত্র গুরুর থেকে প্রাপ্ত ।
সুপ্রতিম তন্ত্র শক্তি সাধনা কেন্দ্র
দীক্ষার জন্য সম্পর্ক করুন ।
Contact: +917980327001 / +919804582218
No comments:
Post a Comment